আজ আমি ৭০ প্রায় চুই চুই..........
ভালো থাকার নিয়মটা, সত্যি আমার মনে নেই। আমি ভুলেই গেছি ঠিক কিভাবে ভালো থাকতে হয়। অভিমান করে বলছি না। এটাই সত্যি। সকালের কুয়াশা দেখে যে মানুষটি আমি পরম আনন্দে গা ভাসিয়ে দিতাম। সে মানুষটি আজ আমি সত্যি নির্বাক। রদ্রুরঘন দিন দেখে যেখানে, এই আমি চুটে চলতাম সাফল্যের আনন্দে। সেই আমি আজ, স্তব্ধ। যে মানুষটি আমি, বিকেলের মুহুর্তটাকে নিতাম, একটি বিনোদনের তরীর মত। সেই আমি আজ, খুব ক্লান্ত। যে মানুষটি আমি রাতের জ্যোৎস্না দেখে, স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতাম। সেই আমি আজ স্বপ্নহীন এক নিষ্প্রাণ মানুষ।
কারন আজ আমি সেই আমি নেই। তখন ছিলাম আমি ২৫ কি ২৬। আজ আমি ৭০ প্রায় চুই চুই। এইত জীবন এইত তার ক্রান্তিকাল। এরিইনাম বার্ধক্যকাল।
