news1

Monday, May 22, 2017

কবর-দাহ নয়, মৃতদেহ 'গলিয়ে ফেলার' নতুন সৎকার পদ্ধতি(BBC বাংলা)

মানুষের মৃত্যুর পর ধর্মবিশ্বাস অনুযায়ী মৃতদেহটিকে কবর দেয়া হয়, বা দাহ করা হয়। বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন সভ্যতায় এটাই চলে আসছে।
কিন্তু আমেরিকা এবং কানাডায় নতুন এক বিকল্প চালু হয়েছে - যাকে বলা হচ্ছে 'এ্যালকালাইন হাইড্রোলাইসিস' - যার মূল কথা হলো একটি ক্ষারজাতীয় তরলের মধ্যে মৃতদেহটি দ্রবীভূত করে ফেলা।
কিছুদিনের মধ্যেই মৃতদেহ সৎকারের এ পদ্ধতি ব্রিটেনে চালু করা হবে।
অনেকে একে বলছেন পরিবেশ-বান্ধব সৎকার বা 'গ্রিন ক্রিমেশন' - যাতে কবরের জন্য জায়গা খরচ হবে না, মৃতদেহ পোড়ানোর জন্য কাঠ, আগুন বা ধোঁয়া বা বিদ্যুত খরচের ঝামেলাও থাকবে না।


No comments:

Post a Comment